সাজেশনমূলক প্রশ্নোত্তর(১৯-২৮)
__/১৯/ বালির সূক্ষ্মতা গুনাঙ্ক কি?
উত্তরঃ আমেরিকান প্রমাণ চালুনি (ASTM) এর 4, 8, 16, 30, 50, 100 নং এ বালিকে চালার পর অবশিষ্ট অংশের শতকরা হারের কিউমুলেটিভ বা পুঞ্জিভূত যোগফলকে 100 দ্বারা ভাগ করলে যে ফলাফল পাওয়া যায় তাকে বালির সূক্ষ্মতা গুনাঙ্ক বা Fineness Modulus বলে।
__/২০/ সুপার এলিভেশন কাকে বলে?
উত্তরঃ বাঁকে সড়কের উপর দিয়ে গাড়ি চলাচলের সময় গাড়ির নিজস্ব ওজন ভরকেন্দ্র দিয়ে খাড়াভাবে ও কেন্দ্রাতিগ বল অনুভূমিকভাবে বাইরের দিকে ঠেলে দেয় বা ধাক্কা দেয়। ফলে যেকোনরূপ দূর্ঘটনা ঘটতে পারে। এ অবস্থা দূর করার জন্য বাঁকে সড়কের ভেতরের পাশ অপেক্ষা বাইরের পাশ উঁচু রাখা হয়। সড়কের ভেতর পাশ অপেক্ষা বাইরের পাশ যে পরিমাণ উঁচু রাখা হয় তাকে সুপার এলিভেশন বলে।
__/২১/ সুপার এলিভেশন কি কি বিষয়ের উপর নির্ভর করে?
উত্তরঃ
#সড়কের ডিজাইন গতিবেগ।
#বাঁকের ব্যাসার্ধ।
#গাড়ির চাকা ও সড়কপৃষ্ঠের মধ্যকার ঘর্ষণসহগ।
#অভিকর্ষজ ত্বরণ।
__/২২/ বিভিন্ন অংশের নাম সহ ফ্লেক্সিবল পেভমেন্ট সড়কের চিত্র অংকন করুন।
উত্তরঃ বইয়ে না পাইলে চাহিবামাত্র উহার বাহককে কমেন্টে দিতে বাধ্য থাকিবে।
__/২৩/ বিভিন্ন অংশের নাম সহ রিজিড পেভমেন্ট সড়কের চিত্র অংকন করুন।
উত্তরঃ বইয়ে না পাইলে চাহিবামাত্র উহার বাহককে কমেন্টে দিতে বাধ্য থাকিবে।
__/২৪/ পানি-সিমেন্ট অনুপাত কি?
উত্তরঃ নির্দিষ্ট পরিমাণ সিমেন্টের সহিত মিশ্রিত পানির ওজনের অনুপাতকে ওয়াটার-সিমেন্ট রেশিও বা পানি-সিমেন্ট অনুপাত বলে।
__/২৫/ স্লাম্প টেস্ট কাকে বলে?
উত্তরঃ ঢালাইকার্যে ব্যবহৃত কংক্রিট মিশ্রণের কার্যোপযোগিতা যাচাই করার জন্য যে পরীক্ষা করা হয় তাকে স্লাম্প টেস্ট বা নতি পরীক্ষা বলে।
__/২৬/ Deep Foundation বা গভীর ভিত্তি কাকে বলে?
উত্তরঃ যে সকল ভিত্তির গভীরতা প্রস্থের তুলনায় বেশি তাকে গভীর ভিত্তি বা Deep Foundation বল।
__/২৭/ স্ল্যাব কাকে বলে?
উত্তরঃ RCC নির্মিত প্রশস্ত এবং সমতল প্লেটকেই স্ল্যাব বলে। বহুতলা বিশিষ্ট ইমারতের সর্ব উপরের স্ল্যাবকে Roof Slab এবং অন্যান্য slab কে Floor slab বলে।
__/২৮/ বীম কাকে বলে?
উত্তরঃ যে সকল কাঠামো দৈর্ঘ্যের সাথে অনুভূমিকভাবে অবস্থান করে এবং উল্লম্ব লোডগুলো বহন করে সাপোর্টে স্থানান্তর করে তাকে বীম বলে।


Post a Comment

Previous Post Next Post